"Ambassador" শব্দের বাংলা অর্থ দূত বা প্রতিনিধি বা অগ্রদূত।
বাংলাদেশের সকল কৃষক ও খামারি ভাই ও বোনদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।বাংলাদেশে এই প্রথমবার খামারি ভাই/বোনদের জন্য আমাদের এই ব্লগ।এখন আমরা একটু বোঝার চেষ্টা করি "অ্যাম্বাসেডর অব ফার্মার" কি এবং কেনো?
আমরা জানি পৃথীবীর নামী-দামী প্রায় সকল ব্রান্ড বা পণ্যের মার্কেটিং ও প্রচার-প্রচরণা করবার জন্য সেলিব্রেটিদেরকে বা পেশাদার অভিজ্ঞ লোক নিযুক্ত করে থাকেন।তার বিনিময়ে গুনতে হয় বিরাট অঙ্কের অর্থ। কিন্তু এটা দুঃখজনক হলেও সত্যি যে খাদ্য উৎপাদকারী আমাদের কৃষক বা খামারীদের জন্য কেউ অ্যাম্বাসেডর হিসাবে কেউ নিযুক্ত হন না বা কেউ নিয়োগ করেন না।প্রকৃতপক্ষে তাদের পাশে দাঁড়ানো বা তাদের ন্যায্য মূল্য প্রাপ্তির দাবিতে কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করতে চাননা। এর কারন হিসাবে বলা চলে তারা অধিকাংশ হলেন দরিদ্রজনগোষ্ঠী।
সে কারনে আমরা অতি শীঘ্রই মাঠ পর্যায়ে দেশের প্রায় প্রতিটি কোনায় কোনায় খামারি ভাইদের জন্য বিনামূল্যে মার্কেটিং,প্রচার-প্রচরণা সহ সকল প্রকার পরামর্শ ও সাহায্য করবার লক্ষ্যে আসছে আমাদের এই "অ্যাম্বাসেডর অব ফার্মারস" নামকসংঘটনটি ।আমাদের লক্ষ্য দেশের কৃষক ও খামারিদের ন্যায্য মূল্যপ্রাপ্তি।বিভিন্ন কারনে তারা তাদের প্রাপ্য পায় না।সঠিকভাবে মার্কেটিং,প্রচার-প্রচরণা ও পরামর্শের অভাবে।
আশ্চর্য্যজনক বিষক হচ্ছে আমাদের এমন কিছু পণ্য আছে যেগুলো আমাদের প্রয়োজন নয় বা যেগুলো ছাড়াও আমরা বাঁচতে পারি তেমন সব পণ্য বাঁ প্রতিষ্ঠানের মালিক কোটিপতি ।উদাহরণ স্বরুপ বলা যায় সিগারেট কোম্পানী,মদের কোম্পানি,টিভি,মোবাইল ইত্যাদি।এগুলো ছাড়াও মানুষ বাঁচতে পারে।কিন্তু জীবনধারণের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বস্তু আর তা হলো খাদ্য।যা ছাড়া মানুষ বাঁচতে পারেনা।সেই খাদ্য উদপাদনকারী কৃষক বা খামারিরা সব থেকে কষ্টে আছে ।যারা কিনা দারিদ্রসীমার নিচে অবস্থান করছেন।
তাদের কথা মাথায় রেখে আমার এই ছোট্ট প্রয়াস।আশা করছি আমাদের পাশে থাকবেন।আমাদের এই মহৎ উদ্দেশ্য সফল করতে আপনাদের উৎসাহ একান্ত কামনা করছি।আমাদের সংঘটনের একটা স্লোগান "কৃষক বাঁচলেই দেশ বাঁচবে"।

Comments
Post a Comment